শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরায় জেলা ভূমিহীন সমিতির ঈদ সামগ্রী বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ১ মে, ২০২২ ১০:০৭ পূর্বাহ্ন

    সাতক্ষীরায় জেলা ভূমিহীন সমিতির ঈদ সামগ্রী বিতরণ

    শহরে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৫ টায় ইটাগাছা ওয়ার্ড আ’লীগের কার্যালয়ের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তৎকালীন ভূমিহীন আন্দোলনের রুপকার ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।

    তিনি বলেন, ভূমিহীনরা অবহেলিত হলেও সমাজের অন্যান্য আট দশ জনের মতো তারাও এদেশের নাগরিক। সেই নাগরিকরা বরাবরই রাষ্ট্রের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত। সামনে ঈদ। হতদরিদ্র ভূমিহীনদের ঘরে দু’মুঠো খাবার নেই। অথচ সরকার দেশে প্রায় ১ কোটি মানুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করেছে। ওই চাউল অধিকাংশ হতদরিদ্র ভূমিহীনদের কপালে জুটছে কি না সন্দেহ। আজ জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে তা ভালো সংবাদ। সমাজের অন্যান্য বিত্তশালী ব্যক্তিদের এভাবে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।  

    বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব ও জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন  পৌর আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিনিধি আব্দুর রশিদ, পৌর পেশাজীবী পরিষদের সভাপতি আসাদুজ্জামান লাভলু, সাবেক ছাত্রনেতা সুব্রত বিশ্বাস, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ভূমিহীন নেতা   হায়দার আলি, ইয়াসিন ও ভূমিহীন নেত্রী মঞ্জুয়ারা খাতুন প্রমূখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর