শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঈদের দিন বিভিন্ন স্থানে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ৪ মে, ২০২২ ০৯:২১ পূর্বাহ্ন

    ঈদের দিন বিভিন্ন স্থানে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

    ঈদের দিন মঙ্গলবার দেশের সাত জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে একই স্থানে তিন কিশোর মারা গেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় একজন, হবিগঞ্জে দুইজন, বাগেরহাটে একজন, মেহেরপুরে একজন ও কক্সবাজারে একজন ও নোয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন ৫ জন।

    ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বাবার কবর জিয়ারত করার সময় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে উপজেলা সদরের দুর্গাপুরে এ ঘটনা ঘটে। রনি ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। জানা গেছে, রনি ঈদের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করতে স্থানীয় একটি কবরস্থানে যান। কবর জিয়ারত করা অবস্থায় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সকালে ও বিকেলে এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুক আলী ও শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের শাহজাহান মিয়া সকাল ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এ সময় হালকা বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে গোসল করার সময় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়ায় নতুন ধলেশ্বরী নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার হাতিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আরিফ (১৫), আবদুর রাজ্জাকের জামাতা মো. মোস্তফা (২১) এবং দশকিয়া পূর্বপাড়া গ্রামের জুলহাসের ছেলে ফয়সাল (১৬)। তারা ঈদের নামাজে অংশ নেয়ার আগে গোসল করতে গিয়েছিলেন।

    এদিকে শায়েস্তাগঞ্জে বজ্রপাতে সাবাজ মিয়া (২৭) নামে  এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার লাদিয়া গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে। বিকেলে সাবাজ মিয়া বাড়ির পাশে ধানের জমিতে কাজ করার সময়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়েছে।  

    বাগেরহাট : বাগেরহাটের মোংলায় কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মহির উদ্দিন শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে মোংলা উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে। মহির উদ্দিন শেখ মোংলা উপজেলার মাদুরপাল্টা গ্রামের বাসিন্দা।

    মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার ভাই মন্টু (৪৮) আহত হয়েছেন।

    নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে জিহাদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। দুপুর সাড়ে ১২টার দিকে বয়ারচর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।শিশু জিহাদ হোসেন ওই গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে। আহতরা হচ্ছে-একই গ্রামের আকরাম হোসেনের মেয়ে সাথি আক্তার (১২) ও আকবর হোসেনের মেয়ে নাদিয়া আক্তার (৫)।

    কক্সবাজার : কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে বজ্রপাতে শামসুল আলম (৫০) নামে এক লবণচাষির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। মৃত লবণচাষি শামসুল আলম সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল মাঝের পাড়ার ইসমাইলের ছেলে। আহত দেলোয়ার একই এলালার মৃত আজম আলীর ছেলে।

     




    সারাদেশ - এর আরো খবর