শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রংপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫

    নিজস্ব প্রতিবেদক

    ৪ মে, ২০২২ ০৯:৪৪ অপরাহ্ন

     রংপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫

    রংপুরের গঙ্গাচড়া উপজেলার শলেয়ালাহ বাজার এলাকায় মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

    বুধবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    নিহত পাঁচজনের মধ্যে দুজন হলেন-ছেয়াদুল ইসলাম (৩৫) এবং নাজমা বেগম (৪৫)। ছেয়াদুল তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তাৎক্ষণিকভাবে হতাহত অন্যদের পরিচয় জানা যায়নি।

    গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত পাঁচজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ৮টার দিকে আরও দুজন মারা যান। এরমধ্যে নাজমা বেগম নামের এক নারী রয়েছেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর