কক্সাবাজারে ঈদ উদযাপন করলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজ দম্পতি। পরিকল্পনামতো বিয়ের পর প্রথম ঈদ কক্সবাজারেই করলেন তারা।
জানা গেছে, এবারের ঈদকে ঘিরে ভিন্ন পরিকল্পনা ছিল দু’জনেরই। পরীমণির ইচ্ছা ছিল কক্সবাজারে প্রথম ঈদ করবেন। জীবনসঙ্গীর আশা পূরণ করেছেন রাজ। ঈদের আগের দিনই সমুদ্র সৈকতে হাজির হন এই জুটি। ওঠেন সমুদ্রশহর কক্সবাজার হিমছড়ির ‘মুন নেস্ট’ রিসোর্টে।
পরী তার অফিসিয়াল ফেসবুক থেকে সেই রিসোর্টের ভেতরকার বেশকিছু ছবি আপলোড করেছেন। নানা শামসুল হক ও স্বামী রাজের আরো একটি ছবি আপলোড করে লিখেছেন ‘ঈদ মোবারক’। ছবি দেখে বোঝা যাচ্ছে, জমিয়ে ঈদের আনন্দ করছেন দু’জনে। বিবাহিত জীবনের প্রথম ঈদটা বেশ উৎসবমুখর পরিবেশে কাটছে পরীর।
ঈদের ছুটি কাটিয়ে শিগগির ঢাকায় ফিরবেন রাজ-পরী। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার কিছু কাজও করবেন। এদিকে কিছুদিন পরেই পরী-রাজের সংসারে আসবে নতুন অতিথি।