শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নাই: পরিবেশমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৫ মে, ২০২২ ০৯:২২ অপরাহ্ন

    দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নাই: পরিবেশমন্ত্রী

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে চলেছেন। এলক্ষ্যে কৃষকদের উন্নয়নে তাঁর সরকার সার, বীজ ও কৃষি উপকরণ বাবদ প্রতি বছর প্রায় ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। কৃষক ভাইয়েরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান তার ব্যবস্থা করা হচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

    পরিবেশমন্ত্রী বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ, বড়লেখা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, চাষাবাদের পাশাপাশি পরিবেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা পালন করতে হবে। এজন্য দেশের আনাচে-কানাচে পতিত জমিতে বেশি করে গাছ লাগাতে হবে। খাল-বিল, নদী-নালা, জলাভূমির সুরক্ষা করতে হবে। ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূপৃষ্ঠের পানি ব্যবহার করতে হবে। তিনি বলেন, দেশের পানির চাহিদা মেটাতে সরকার অবৈধভাবে খাল দখলকারীদের উচ্ছেদ করে পূনখননের ব্যবস্থা গ্রহণ করবে।

    বড়লেখা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট শামামী আক্তার খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দ জোহরা আলাউদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এবং পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী  প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ইকবাল হোসেন স্বপন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর