শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সয়াবিনের দাম লিটারে ৩৮ টাকা বৃদ্ধি

    নিজস্ব প্রতিবেদক

    ৬ মে, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন

    সয়াবিনের দাম লিটারে ৩৮ টাকা বৃদ্ধি

    বাংলাদেশের ভোজ্যতেল মিলমালিকরা  বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা করেছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

    এতে আরও বলা হয়, খোলা বা প্যাকেটবিহীন সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪৪ টাকা বাড়িয়ে আজ থেকে প্রতি লিটার ১৮০ টাকায় উন্নীত হয়েছে।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশ্ববাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ার কথা বিবেচনা করে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির করা জরুরি হয়ে পড়েছে।এ বিষয়ে মন্ত্রণালয় আগামী মাসে সংশ্লিষ্ট অংশিদারদের সঙ্গে বৈঠকে বসতে পারে বলেও তিনি জানান।
    স্থানীয় বাজারের জন্য ২০ মার্চ সর্বশেষ সংশোধনের পরে ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে আরও বেড়েছে।

    ভোজ্যতেল শোধনাগারের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৮৫ টাকা।
    শোধনাগারগুলো পাম অয়েলের দামও লিটার প্রতি ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৭২ টাকা করেছে।

    এর আগে চলতি বছরের ২০ মার্চ একবার বোতলজাত ভোজ্য সয়াবিন তেলের দাম ৮ টাকা কমিয়ে প্রতি লিটার ১৬০ টাকা এবং খোলা তেলের দাম ৭ টাকা কমিয়ে ১৩৬ টাকা করেছিল।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ৬ মে, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ৬ মে, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন