শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • খুলনায় সংঘর্ষের ঘটনায় ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেফতার ৭

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৩ নভেম্বর, ২০২১ ০৯:১৪ পূর্বাহ্ন

    খুলনায় সংঘর্ষের ঘটনায় ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেফতার ৭

    কর্মসুচি পালনের সময় খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীসহ অজ্ঞাত ৩৫০ জনের নামে দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) রাতে খুলনা থানার এসআই আলামিন ও এস আই আবু সাদেক বাদী হয়ে এ দু’টি মামলা দায়ের করেন। খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    থানা সূত্র জানায়, অনুমতি ছাড়া বিএনপি নেতারা সমাবেশের জন্য সকাল থেকে সংগঠনের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলে তারা না সরে পুলিশের ওপর আক্রমণ চালায়। পুলিশও নিজেদের আত্মরক্ষার জন্য তাদের ওপর লাঠিচার্জ এবং টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় পুলিশের ছয় জন সদস্য আহত হয়। রাতে বিএনপির ৪২ সিনিয়র নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ৩৫০ জনের নামে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, যার নং ৩৬ ও ৩৭। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেপ্তার করে। তাদেরও এ মামলায় আটক দেখানো হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করার কথা। 


    অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেছেন, খুলনায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে নগর বিএনপির সভাপতিসহ ৭১ নেতাকর্মী আহত ও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় বিএনপি কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ নভেম্বর, ২০২১ ০৯:১৪ পূর্বাহ্ন