জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০২২ ০৯:৩৩ অপরাহ্ন

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সকাল ৯ টায় কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহ সভাপতি খন্দকার মনিরুজ্জামান টিটু ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।  

পরে এক আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা গোলাম মোস্তফা,আবু সাইদ স্বপন , সৈয়দ মনিরুজ্জামান, আমিনুল হক সাইদুল,জায়েদুলইসলাম জাহিদ, লোকমান হোসেন  ভুইয়া, আজিজুল হুদা চৌধুরী সুমন, মোঃ নুরুজ্জামান, কনক আহমেদ, হাফেজ শেখ মাহমুদুল আনোয়ার, মনজুর মোর্শেদ ভূইয়া, এস এম ইকবাল আহমেদ,  তরিকুল ইসলাম বাবু,নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ফয়সাল আহমেদ ভূইয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাপ্পু, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান পলাশ,  মাহবুবুর রহমান খান, আলতাফ হোসেন খলিফা,  বি এম নুরুজ্জামান, খলিলুর রহমান বাবু,মনির হোসেন, মোঃ বিল্লাল হোসেন সহ মহানগর দক্ষিণ এবং উত্তরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর