শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শূন্য কোটায় হজে যেতে আবেদন ১০ মে‘র মধ্যে

    নিজস্ব প্রতিবেদক

    ৭ মে, ২০২২ ১০:০০ অপরাহ্ন

    শূন্য কোটায় হজে যেতে আবেদন ১০ মে‘র মধ্যে

    এবার ৬৫ বছরের বেশি বয়সী কেউ পবিত্র হজ করতে পারবেন না বলে আগেই ঘোষণা হয়েছে। তবে বয়সের সীমা পেরোনো এমন কোনো নিবন্ধিত ব্যক্তির পরিবারের সদস্য তার পরিবর্তে হজে যেতে পারবেন।

    এমন শূন্য কোটায় হজে যেতে হলে প্রাক-নিবন্ধন সম্পন্ন করে চলতি মাসের ১০ তারিখের মধ্যে আবেদন করতে বলছে ধর্ম মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

    মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার বিদেশিদের হজের অনুমতি দিচ্ছে সৌদি আরব। এবার মোট ১০ লাখ মুসলিম হজের সুযোগ পাবেন। আগামী জুলাই মাসের প্রথম ভাগে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।  

    এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। সর্বশেষ নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬০৫ জন আর বেসরকারি ব্যবস্থাপনায়  ৫১ হাজার ৮৮২ জন অর্থাৎ মোট ৫৪ হাজার ৪৮৭ জন।

    হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ৬৫ বছরের বেশি ১০ হাজার মতো  নিবন্ধন করা  হজযাত্রী রয়েছে। তাদেরকে শূন্য কোটায় নিবন্ধন করতে বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রণালয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব হজযাত্রী ২০২০ সনের হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন এবং বয়স এরই মধ্যে ৬৫ বছর অতিক্রম করছে, তার পরিবর্তে তার পরিবারের একজন সদস্য (৬৫ বছরের কম বয়সী) এ শূন্য কোটায় হজে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

    শূন্য কোটায় হজে যেতে আগ্রহীদের বেসরকারি এজেন্সির ক্ষেত্রে নিজ নিজ এজেন্সির মাধ্যমে এবং সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় দ্রæত প্রাক-নিবন্ধন গ্রহণ করে আগামী ১০ মে’র মধ্যে প্রাক-নিবন্ধনের ট্র্যাকিং নম্বর এবং যার পরিবর্তে হজে যেতে চান তার ট্র্যাকিং নম্বর ¯িøপসহ ঢাকার আশকোনায় হজ অফিসের পরিচালকের কাছে সরাসরি বা hajjofficeashkona@gmail.com ইমেইলে আবেদন করতে বলা হয়েছে। ওই সময়ের পর আর কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।

    সৌদি আরবের প্রকাশিত হজ কোটা অনুযায়ী, বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকে এ বছর সর্বোচ্চ সংখ্যক মানুষ হজ করার সুযোগ পাবেন। ইন্দোনেশিয়ার ১ লাখ ৫১ জন হজে অংশ নিতে পারবেন। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ৮১ হাজার ১৩২ জন হজ করতে পারবেন পাকিস্তান থেকে। তৃতীয় স্থানে থাকা ভারতের ৭৯ হাজার ২৩৭ জন হজের সুযোগ পাবেন। এছাড়া চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের ৫৭ হাজার ৫৮৫ জন হজ করতে পারবেন।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর