শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

    পিরোজপুর প্রতিনিধি

    ৭ মে, ২০২২ ১১:২৯ অপরাহ্ন

    পিরোজপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

    পিরোজপুরের কাউখালীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করায় মো. জুয়েল রানা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন সময় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত যুবক জেলার সদর উপজেলার কুমিরমারা গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।

    শনিবার (৭ মে) তাকে কাউখালীর বেকুটিয়া ফেরীঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. বনি আমিন জানায়, জুয়েল কাউখালী উপজেলার বেকুটিয়া ফেরিঘাট এলাকায় গাড়ির সিরিয়াল ব্রেক করে গাড়ি প্রতি ৮০০ থেকে ২৫০০ টাকা চাঁদা নিয়ে গাড়ি ফেরীতে ওঠার সুযোগ করে দেন। বিষয়টি স্থানীয় ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলামের দৃষ্টিগত হলে তাকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সে নিজেকে প্রথমে ডিবি পুলিশ পরিচয় দেয় এবং পরে সাংবাদিক পরিচয় দিয়ে একটি কার্ড দেখান। এ বিষয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় গ্রেফতারকৃত জুয়েল রানাকে আসামী করে একটি প্রতারনা মামলা দায়ের করেন।

    প্রসঙ্গত পিরোজপুরে একটি চক্র দীর্ঘদিন ধরে কখনও সাংবাদিক,কখনও ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছে। বিষয়টি স্হানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ ও পেশাদার সাংবাদিকরা জেলার পুলিশ সুপারকে মোহাম্মদ সাইদুর রহমানকে অবহিত করেন। পুলিশ সুপার এ বিষয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর