শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: মনিরুজ্জামান মনির

    নিজস্ব প্রতিবেদক

    ৮ মে, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন

    শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: মনিরুজ্জামান মনির

    বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির বলেছেন, তৎকালীন সেনা সমর্থিত সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে নানা ষড়যন্ত্র করেছিল। তিনি যাতে এদেশে রাজনীতি করতে না পারেন, দেশে না ফিরতে পারেন সেজন্য এসব ষড়যন্ত্র করা হচ্ছিল। তবে ২০০৭ সালের ৭ মে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন শত বাধা-হুমকি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে স্বদেশে প্রত্যাবর্তন করেন।

    তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

    তিনি শনিবার শেখ হাসিনার স্বদেশে ফেরার ঐতিহাসিক ৭ মে উপলক্ষে ঝালকাঠির সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান।

    সাতুরিয়া ইউনিয়ন বাংলাদেশ আওয়ালী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর