শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নেটভুবনে ঝড় তুলেছে শওকাতের নতুন গান ‘দেখোনা তুমি’

    নিজস্ব প্রতিবেদক

    ১০ মে, ২০২২ ১২:০১ পূর্বাহ্ন

    নেটভুবনে ঝড় তুলেছে শওকাতের নতুন গান ‘দেখোনা তুমি’

    বাংলা গানের অনলাইন ভুবনে নতুন ঝড় তুলে দিলেন তিনি। জনপ্রিয় গায়িকা ঐশীর কন্ঠে ‘দেখোনা তুমি’ শিরোনামে নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে আবারও হাজির হলেন দেশের শীর্ষ সঙ্গীতকার শওকাত।

    কিংবদন্তীসম জনপ্রিয় জেমসের ‘পাগলা হাওয়া’ এবং আইউব বাচ্চুর ‘এক আকাশ তারা’ গানের প্রতিভাধর সুরস্রষ্টা শওকাত মাত্র পাঁচদিন আগে ঐশীর কন্ঠে তার সৃষ্টি নতুন এ গানটি প্রকাশ করেন, তারই নিজস্ব ইউটিউব চ্যানেলে।

    গানের ভিডিও লিংক:  https://youtu.be/7gx5_GNFNng

     

    ইউটিউবে বিস্ময়কর জনপ্রিয়তায় অভিষিক্ত গানটির ভিউয়ার সংখ্যাও এদিকে বাড়ছে হু হু গতিতে। দেশেবিদেশে অগণিত শ্রোতার অভিনন্দন, লাইক, লাভ আর কমেন্টের বন্যায় সিক্ত হচ্ছেন শওকাত।

    দর্শকশ্রোতার মন কেড়ে নেয়া ‘দেখোনা তুমি’ গানটির চমৎকার কাব্যময় কথাগুলিও লিখেছেন শওকাত। এর সুর সংযোজন এবং মিউজিক আয়োজনও তারই হাতে রচিত। আর শাহরিয়ার পলকের পরিচালনায় প্রেক্ষাগৃহ নির্মিত মিউজিক ভিডিওতে অনবদ্য ভিএফএক্স উপস্থাপনের কৃতিত্বটুকু পাবেন জাকির জয়।

    বিগত প্রায় দুই যুগকাল গানের ভুবনে বিচরণকালে প্রায় ৭০০ গানের সঙ্গীত আয়োজন করেছেন শওকাত। প্রায় তিন শতাধিক গানের গীতিকারও তিনি। এ পর্যন্ত ৪৬টি অ্যালবাম উপহার দিয়েছেন বাংলার গানপাগল মানুষের জন্য। জেমস এবং আউইব বাচ্চু ছাড়াও তার সুর ও সঙ্গীতে গান করেছেন শাফিন আহমেদ, মাকসুদ, রুনা লায়লা, আসিফ, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, কানিজ সুবর্ণা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, এসআই টুটুল, তিশমা, টিপু, নাসিম আলি খান, ন্যান্সি ও খ্যাতিমান আরো বহু শিল্পী।

    শওকাতের অনবদ্য সৃষ্টিসম্ভারের স্বাদ উপভোগ করতে ভিজিট করুন তার নিজস্ব ইউটিউব চ্যানেলের এই লিংকে, https://www.youtube.com/c/ShawkatMusic 




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ১০ মে, ২০২২ ১২:০১ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ১০ মে, ২০২২ ১২:০১ পূর্বাহ্ন