সিলিং ফ্যান পড়ে আহত ডা. মুরাদ

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২২ ০৪:৫২ অপরাহ্ন

সিলিং ফ্যান পড়ে আহত ডা. মুরাদ

জামালপুরের সরিষাবাড়ীতে মাথায় সিলিং ফ্যান পড়ে আহত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডা. মুরাদ হাসান।

বৃহস্পতিবার (১২ মে) রাতে উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে তিনি এ দুর্ঘটনার শিকার হন। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রাজবংশী।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ডা. মুরাদের কপালের ডানদিকে কেটে গেছে। সেখানে তিনটি সেলাই দেওয়া হয়। তবে তিনি শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ। বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।




সারাদেশ - এর আরো খবর