শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উপমন্ত্রী এনামুল হক শামীমের মায়ের ৪র্থ মৃত্যুবার্ষিকী

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ মে, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ন

    উপমন্ত্রী এনামুল হক শামীমের মায়ের ৪র্থ মৃত্যুবার্ষিকী

    পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপির রত্নগর্ভা মা মরহুমা বেগম আশ্রাফুন্নেছার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ রোববার(১৫ মে)। এ উপলক্ষে আজ বাদ জোহর পরিবারের পক্ষ থেকে মরহুমার নিজ বাড়ি সখিপুরের চরভাগা পাইক বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি নড়িয়া ও সখিপুরের বিভিন্ন মসজিদেও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

    এছাড়াও উপমন্ত্রী,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন বলেও জানা গেছে।

    মৃত্যুকালে মরহুমা স্বামী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া, বড় ছেলে পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি, মেজো ছেলে মেজর জেনারেল আমিনুল হক স্বপন, ছোটো ছেলে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়াম ও মেয়ে একটি বেসরকারি ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা শামীম আরা কাকলী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    মরহুমার রুহের মাগফিরাত কামনায় তাঁর বড় ছেলে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি সকলের কাছে দোয়া চেয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর