সিনেমা হল মালিকদের জন্য পুনঃঅর্থায়ন স্কিম সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রূপালী ব্যাংকের এক চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। রূপালী ব্যাংকের এমডি ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের জিএম মো. আনোয়ারুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় রূপালী ব্যাংকের জিএম মো. গোলাম মরতুজা, বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের ডিজিএম মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী, যুগ্ম পরিচালক মো. লুত্ফুল হায়দার পাশা ও এসএম খালেদ আব্দুল্লাহ এবং রূপালী ব্যাংকের সাধারণ ঋণ ও এসএমই বিভাগের ডিজিএম রমেশ চন্দ্র সিকদার ও এসপিও একেএম ফারুকুল ইসলাম উপস্থিত ছিলেন। রূপালী ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।