শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মোজাম্মেল হক সভাপতি, ইকবাল হোসেন সম্পাদক

    গাজীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক

    ২০ মে, ২০২২ ০৭:৪৯ পূর্বাহ্ন

    গাজীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হককে সভাপতি ও মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপিকে সাধারণ সম্পাদক করে গাজীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

    গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার গাজীপুর শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সংগঠনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সকালে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সম্মেলনের উদ্বোধন করেন।  

    সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সাইদ খোকন, মো. ইকবাল হোসেন অপু এমপি, সিমিন হোসেন রিমি এমপি, শামসুন নাহার ভূঁইয়া এমপি প্রমুখ।




    রাজনীতি - এর আরো খবর