শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টিএসসিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মে, ২০২২ ১১:৫০ অপরাহ্ন

    টিএসসিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

    সূত্রমতে, রোববার (মে ২২) সন্ধ্যায় টিএসসির বাইরের চত্বরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের হামলায় আহতদের মধ্যে রয়েছেন ঢাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মানসুরা আলম।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসির বটতলার দিকে আড্ডা দিচ্ছিলেন। এখানে ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত আড্ডা দেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা পায়রা চত্বরের দিকে ছিলেন। হঠাৎ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে। ছাত্রদলের কয়েকজন ঢাবি সাংবাদিক সমিতির দিকে আশ্রয় নিতে গেলে সেখানেও হামলার শিকার হয় তারা। হামলার পর বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, স্ট্যাম্প নিয়ে টিএসসিতে জড়ো হন।

    হামলার বিষয়ে ছাত্রদল নেত্রী মানসুরা আলম বলেন, টিএসসিতে বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা আতিককে হেলমেট দিয়ে পিটিয়েছে। লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে। আমাকেও মারধর করে তারা।

    এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ছাত্রলীগ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের ৭/৮ জন নেতাকর্মী আহত হয়। সবচেয়ে গুরুতর আহত আতিক মোর্শেদ। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা হামলার প্রতিবাদে কর্মসূচি দেবো।




    রাজনীতি - এর আরো খবর