শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ ৫ জনের মামলা প্রত্যাহারের দাবিতে মাবনবন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ২৬ মে, ২০২২ ১১:১৬ অপরাহ্ন

    ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ ৫ জনের মামলা প্রত্যাহারের দাবিতে মাবনবন্ধন

    পিরোজপুরের ইন্দুরকানীতে ভোরের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ -৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১২ টায় প্রেসক্লাব চত্বর সড়কে ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি মোঃ ইকরামুল সিকদারের সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাব আহবায়ক আজাদ হোসেন (বাচ্চু) সদস্য সচিব আলমগীর মান্নু, সমকাল প্রতিনিধি আহসানুল হক ছগির, আমাদের সময় প্রতিনিধি মারুফুল ইসলাম, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মোঃ সাইদুল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, হাফিজুর রহমান, মেহেদী হাসান, কে এম শামীম, রাকিবুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ।

    মানববন্ধনে জানানো হয়, মাদক বিরোধী অভিযানের আগে -২০১৮ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীর্ষ মাকদকারবারী ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরী করা হয়। ঐ তালিকায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের নাম রয়েছে। ঐ তথ্যের
    ভিত্তিতে গত ১৫ মে ভোরের কাগজে কুমিল্লার শীর্ষ মাদক কারবারী রিফাত এখন মাদক কারবারী শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

    এর জের ধরেই মিথ্যা মানহানীর মামলা করেছে আরফানুল হক রিফাত।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর