পিরোজপুরে জেলা বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পোষ্ট অফিস সড়কে জেলা বিএনপি কার্যালয়ে ৩০ থেকে ৪০ জন এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এসময় অফিসটি তালাবদ্ধ থাকলে বাইরে থেকে ভাংচুর ও ব্যানার-পোষ্টার ছিড়ে ফেলা হয় বলে অভিযোগ বিএনপি নেতাদের।

জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, সকালে আমরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারকে হুমকি ও নেতাকর্মীদের উপরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সভাবেশ করি। এসময় জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপরপরই সরকাররি সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরবর্তিতে দুপুরে ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগের লোকজন এসে জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুড় চালায়। এসময় জেলা বিএনপি কার্যালয়ের জালানার গ্লাস ভেঙ্গে ফেলে দরজা তালাবদ্ধ থাকলেও ভাঙ্গার চেষ্টা করা হয় এবং সামনের ব্যানার ফেষ্টুন ছিড়ে ফেলা হয়। আমরা এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পিরোজপুর সদর থানার ওসি তদন্ত আলী রেজা জানান, বিএনপি অফিসের হামলার কোন ঘটনা জানা নেই। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।