শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই: প্রতিমন্ত্রী পলক

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ মে, ২০২২ ১১:৩০ অপরাহ্ন

    প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই: প্রতিমন্ত্রী পলক

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চতুর্থ বিপ্লবের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামীর প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই ।


    প্রতিমন্ত্রী বৃহস্পতিবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগের 'মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশনের জন্য দক্ষতা উন্নয়ন’  প্রকল্পের অধীনে ‘মোবাইল অ্যাপস অ্যান্ড গেম টেস্টিং ল্যাব’ উদ্বোধনকালে এই কথা বলেন ।

    প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, প্রযুক্তি নির্ভর সমাজ গড়তে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চারটি খাতে অগ্রাধিকার  দিতে হবে।  সেক্টর গুলো হল সাইবার সিকিউরিটি, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাইক্রোপ্রসেসর ডিজাইনিং।

    এই চারটি ক্ষেত্রকে যথাযথ গুরুত্ব দিয়ে শিক্ষামূলক পাঠ্যক্রম প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা যদি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে টিকে থাকতে চাই তাহলে  বিশেষ করে এই চারটিতে সক্ষমতা অর্জন করতে হবে ।

    এক্ষেত্রে আইসিটি বিভাগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন আইসিটি প্রতিমন্ত্রী।

     বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ হাসিবুর রশীদ,  বিভিন্ন ডিন, অনুষদ ও বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারাগন এসময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর