শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • হজ কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে শনিবার

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ মে, ২০২২ ১১:৩৪ অপরাহ্ন

    হজ কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে শনিবার

    সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংকের শাখা শনিবার (২৮ মে) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংকের প্রধান প্রধান শাখা এবং জেলা ও উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় শাখা পূর্ণ দিবস খোলা রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক শুক্রবার রাতে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।

    ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

    এর আগে একই কারণে গত শনিবারও ব্যাংকের কিছু শাখা খোলা ছিল। ওই সময় প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা/উপশাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সাপ্তাহিক ছুটির দিনে পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

    সাধারণত ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত শাখা শনিবার অর্ধদিবস খোলা থাকে। এখন এই নির্দেশনার কারণে শনিবার কোন কোন শাখা খোলা থাকবে, ব্যাংকগুলোকে রাতের মধ্যে সেই সিদ্ধান্ত নিতে হবে। এতে বেশ জটিলতায় পড়ছেন সংশ্লিষ্টরা।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২৭ মে, ২০২২ ১১:৩৪ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২৭ মে, ২০২২ ১১:৩৪ অপরাহ্ন