শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মেরিল-প্রথম আলো পুরস্কার

    রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন পেলেন আজীবন সম্মাননা

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ মে, ২০২২ ১১:৪৭ অপরাহ্ন

    রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন পেলেন আজীবন সম্মাননা

    দেশের বিনোদন জগতের আকর্ষণীয় আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৩তম আসর অনুষ্ঠিত হলো শুক্রবার। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সন্ধ্যা ছয়টায় শুরু হয় এ অনুষ্ঠান। এতে এবার আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন দেশের কিংবদন্তি দুই গায়িকা রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন।

    অনুষ্ঠানের শুরুতে বিগত দুই বছরে করোনায় প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

    পরে ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়ার পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপরই জানা যায় বহুল কাঙ্ক্ষিত উপস্থাপকের নাম। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠান শুরু করেন ফেরদৌস ও রিয়াজ। এরপর পুরোনো দিনের বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন দিলশাদ নাহার কনা ও নন্দিতা।

    শুরুতে দেওয়া হয় আজীবন সম্মাননা পুরস্কার। এবার এ পুরস্কার পেয়েছেন দেশের কিংবদন্তি দুই গায়িকা রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। তাঁদের হাতে পদক তুলে দেন আরেক কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমান। উত্তরীয় পরিয়ে দেন সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।


    এরপর দেওয়া হয় সমালোচক পুরস্কার। সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা চিত্রনাট্যকার সমালোচক পুরস্কার পেয়েছেন মারুফ হোসেন। সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা নির্দেশক কিসলু গোলাম হায়দার। সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন মনোজ প্রামাণিক ও তাসনিয়া ফারিণ।

    ‘মহানগর’–এর জন্য ওয়েব সিরিজ ক্যাটাগরিতে সেরা পরিচালক হয়েছেন আশফাক নিপুণ।

    এর আগে বিকেল ৫টা ১০ মিনিট থেকেই অনুষ্ঠানকেন্দ্রের লালগালিচায় পদার্পণ করেন বিনোদনজগতের তারকারা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা হলে বসে তারকাদের মনোমুগ্ধকর পরিবেশনা দেখেন।

    বিনোদনক্ষেত্রে বছর–সেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারের এ আয়োজন শুরু হয়েছিল ১৯৯৯ সালে। তবে করোনা মহামারির কারণে গত দুই বছর কোনো অনুষ্ঠান আয়োজন করা যায়নি। দুই বছরের বিরতির পর তাই এবারের আয়োজন নিয়ে সংশ্লিষ্টদের মাঝে বেশ আগ্রহ দেখা দেয়।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২৭ মে, ২০২২ ১১:৪৭ অপরাহ্ন