শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • প্রাণ এর আম সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৬৫ হাজার টন

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ মে, ২০২২ ০৭:৫০ পূর্বাহ্ন

    প্রাণ এর আম সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৬৫ হাজার টন

    ম্যাংগো ড্রিংক, জুস, ম্যাংগো বারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করতে প্রতিবছরের মতো চলতি মৌসুমে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে দেশের সর্ববৃহৎ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।

    বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও নাটোরের একডালায় প্রাণ এগ্রো লিমিটেডের কারখানায় এই আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। চলতি বছর ৬৫ হাজার মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাণ।

    রাজশাহীর গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের (বিআইপি) জেনারেল ম্যানেজার সারোয়ার হোসেন বলেন, ‘রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, সাতক্ষীরা ও এর আশেপাশের অঞ্চল আমের জন্য বিখ্যাত। এসব জেলা থেকে গুটি আম সংগ্রহ করে কারখানায় পাল্পিং করা শুরু হয়েছে, যা চলবে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত। এরপর আশ্বিনা আম থেকে পাল্প সংগ্রহ শুরু হবে। কারখানায় আম সংগ্রহ চলবে আগষ্ট পর্যন্ত আমের সরবরাহ থাকা সাপেক্ষে।’

    প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘গত বছর আমরা আম চাষীদের কাছ থেকে ৪০ হাজার টনের বেশি আম সংগ্রহ করেছি। ক্রেতারা যেন উৎকৃষ্ট মানের পাল্পের ফ্রুট ড্রিংক কিংবা জুস খেতে পারে সেজন্য আমরা পণ্যের কাঁচামালকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। এজন্য আমের জন্য বিখ্যাত অঞ্চলকে ঘিরে রাজশাহী ও নাটোরে আমাদের কারখানা প্রতিষ্ঠা করেছি।’

    তিনি আরও বলেন,‘কারখানায় অত্যাধুনিক মেশিনে হাতের স্পর্শ ছাড়া সম্পূর্ণ অ্যাসেপটিক পদ্ধতিতে সংগৃহীত আমের পাল্পিং করা হচ্ছে। অ্যাসেপটিক পদ্ধতিতে পাল্প সংরক্ষণ হওয়ায় দুই বছর পর্যন্ত তা ব্যবহার উপযোগী থাকে এবং সংরক্ষিত পাল্প থেকে সারাবছর আমের জুস ও ড্রিংক উৎপাদন করা হয়। এ আম থেকে প্রস্তুতকৃত আমাদের প্রাণ ফ্রুটো দেশের শীর্ষ ম্যাংগো ফ্রুট ড্রিংকস ব্র্যান্ড হিসেবে ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং বিশ্বের ১৪৫ টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।’ (বাসস)।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২৮ মে, ২০২২ ০৭:৫০ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২৮ মে, ২০২২ ০৭:৫০ পূর্বাহ্ন