শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ২০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো আল-আরাফাহ্ ব্যাংক

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ মে, ২০২২ ১২:৪৮ অপরাহ্ন

     ২০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো আল-আরাফাহ্ ব্যাংক

    সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ দুইশ মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

    শনিবার (২৮ মে) রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান সেলিম রহমান।

    অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় দেশের শিক্ষা খাতের উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর নতুন করে দুইশ মেধাবী শিক্ষার্থীকে স্নাতক পর্যায়ে চার বছরের জন্য এ বৃত্তি দেওয়া হয়।

    তিনি বলেন, নতুন ও পুরোনো মিলে প্রতি বছর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃত্তি কার্যক্রমের আওতায় মোট আটশ জন মেধাবী শিক্ষার্থীকে প্রায় চার কোটি টাকার বৃত্তি দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক সাড়ে তিন হাজার ও এককালীন আট হাজার টাকা করে বৃত্তি পাবেন। এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তারা দেশ ও জাতির উন্নতিতে নিজেদের নিয়োজিত করবে।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২৮ মে, ২০২২ ১২:৪৮ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২৮ মে, ২০২২ ১২:৪৮ অপরাহ্ন