শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • কাউখালীর ইউএনও`র বিরূদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

    মো: নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি

    ২৮ মে, ২০২২ ০৯:৫৮ অপরাহ্ন

    কাউখালীর ইউএনও`র বিরূদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

    পিরোজপুরের কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখার বিরূদ্ধে ব্যাপক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও আইন শৃঙ্খলা সভার রেজুলেশন জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কাউখালী সদর ইউনিয়ের -২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রেজাউল কবির (স্বপন)

    শনিবার (২৮ মে) দুপুরে পিরোজপুর শহরের  রোজ গার্ডেন হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজাউল কবির স্বপন বলেন, কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখার বিরূদ্ধে ব্যাপক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও সাধারন মানুষের সাথে দুর্ব্যবহার করার প্রতিবাদে গত -২৪ এপ্রিল সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয় কাউখালীতে।

    এতে ক্ষিপ্ত হয়ে খালেদা খাতুন রেখা ও ৩ নং কাউখালী সদর ইউনিয়ের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের যোগসাজশে গত -২৬ এপ্রিল অনুষ্ঠিত কাউখালী উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভায় উপস্থিত সদস্যদের বক্তব্য যথাযতভাবে উপস্থাপন না করে আমাদেরকে সন্ত্রাসী, খারাপ প্রকৃতির লোক ও ভূমিদস্যু আখ্যায়িত করে তার মনগড়া রেজুলেশন তৈরী করেন।   

    উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেজাউল কবির স্বপন দাবী করেন ঐ সভায় উপস্থিত কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন তার নিজ ফেসবুক আইডিতে রেজুলেশনে জালিয়াতির ঘটনা প্রকাশ করেছেন।

    এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ এনায়েত খন্দকার, কাউখালী উপজেলা মহিলা শ্রমিক লীগের   সহ-সভাপতি মনোয়ারা আক্তার মৌসুমি, কাউখালী উপজেলা মহিলা শ্রমিক লীগের সদস্য সচিব মাকসুদা বেগম লিপি,  বীর মুক্তিযোদ্ধা সুকুমার ব্যাপারীর স্ত্রী ভুক্তভোগী গীতা রানী ব্যাপারী প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর