শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ মে, ২০২২ ১০:১০ অপরাহ্ন

    পিরোজপুরে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

    মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রিয় ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুরুচিপূর্ণ অবান্তর বক্তব্যের’ প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    শনিবার (২৮ মে) সকালে পিরোজপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র’র নেতৃত্বে কলেজ রোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ক্লাব রোড়ে পথ সভায় মিলিত হয়। এসময় পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পিরোজপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র’র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ পদ্মাসেতু নির্মান সম্ভব হয়েছে তার নেতৃত্ব দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই জতির পিতার যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন  শেখ হাসিনাকে নিয়ে কোন প্রকার কুরুচীপূর্ণ অবান্তর বক্তব্যে পিরোজপুরের ছাত্রলীগ কখনো মেনে নেবে না। অবিলম্বে কেন্দ্রিয় ছাত্রদরের সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা কুরুচীপূর্ণ অবান্তর বক্তব্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও দেশের মানুষের কাছে ক্ষমা না চায় তাহলে ছাত্রদলকে প্রতিহত করে এদেশ থেকে উৎখাত করা হবে। ছাত্রদলের যে কোন অরাজকতাকে প্রতিহত করতে পিরোজপুরের ছাত্রলীগ মাঠে থেকে কাজ করে যাবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর