শিবগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

২৯ মে, ২০২২ ০৯:৪৫ পূর্বাহ্ন

শিবগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাবুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি মোবারকপুর ইউনিয়নের চাতরা গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক শ্যামল চন্দ্র রায়। এর আগে কানসাট ঢাকাস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদের নির্দেশে এএসআই শ্যামল চন্দ্র রায় ও সাইফুল ইসলামের নেতৃত্বে কানসাট ঢাকা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত ও এক মামলার গ্রেফতারী পরোয়ানার আসামি বাবুকে করে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, গ্রেফতার বাবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা চলমান রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৯ মে, ২০২২ ০৯:৪৫ পূর্বাহ্ন