শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অভিনেত্রী নুসরাতকে নিয়ে মুখ খুললেন সাবেক স্বামী 

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ নভেম্বর, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ন

    অভিনেত্রী নুসরাতকে নিয়ে মুখ খুললেন সাবেক স্বামী 

    ২০১৯ সালের ১৯ জুন ধর্মের বেড়াজাল, সমাজের চোখ রাঙানিকে গুরুত্ব না দিয়ে সুদূর তুরস্কে অভিনেত্রী নুসরাত জাহান রুহিকে বিয়ে করেন ব্যবসায়ী নিখিল জৈন। ভালোবেসে একসঙ্গে থাকবার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। কিন্তু মাত্র দেড় বছরের ব্যবধানে তা বিচ্ছেদেও গড়ায়। ‘অ্যানালমেন্ট অফ ম্যারেজ’ নিয়ে নিখিল জৈনের করা মামলায় গত ১৭ নভেম্বর রায় দেয় ভারতের আলিপুর আদালত।

    সেখানে আদালতের পক্ষ থেকে জানানো হয়, ‘বৈধ নয় নুসরাত-নিখিলের বিয়ে’। চলতি বছরের শুরু থেকেই নুসরাত-নিখিলের দাম্পত্য নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছিল সেই বিতর্ক কিছুটা হলেও থিতু হয়েছে এই রায়ের পর।

    পুরোপুরি বিচ্ছেদের পর প্রথমবার নুসরাতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নিখিল। এক সাক্ষাতকারে বলেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু নুসরাতকে আমি এখনও ভালোবাসি।’

    তবে নিখিল জানান, যে নুসরাতকে তিনি ভালোবেসেছিলেন সেই নুসরাত আজও তার মনে। কিন্তু এখনকার নুসরাতকে তিনি কোনোভাবেই চেনেন না।

    তুরস্কে ‘বিয়ে’ শেষে কলকাতার পাঁচতারা হোটেলে বসেছিল জুটির রিসেপশনের আসর, সেখানে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সময়ও শাঁখা-সিঁদুরে সেজে নুসরাত জাহান জৈন বলেই নিজের পরিচয় দিয়েছিলেন।

    নুসরাত এখন যশ দাশগুপ্তের সঙ্গে ঘর বেঁধেছেন। ছেলে ঈশানকে নিয়ে থাকছেন যশের কাছেই। নিখিলের কথায়, ‘ও ভালো থাকুক সবসময় চাই, ও অন্যের সঙ্গে থেকেছে, ওদের সন্তান হয়েছে, আমি তো কোনোদিনই কিছু বলিনি।’

    ব্যবসায়ী নিখিল এখন মডেলও। তাই অতীত ভুলে এখন সামনে এগিয়ে যাওয়ায়ই লক্ষ্য নিখিলের। (সূত্র : হিন্দুস্থান টাইমস।)




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ২৫ নভেম্বর, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ২৫ নভেম্বর, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ২৫ নভেম্বর, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ২৫ নভেম্বর, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ন