শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চট্টগ্রাম বাণিজ্য মেলা শুরু আজ

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ মে, ২০২২ ০৯:২৮ পূর্বাহ্ন

    চট্টগ্রাম বাণিজ্য মেলা শুরু আজ

    আজ (৩১ মে) থেকে শুরু হচ্ছে ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। করোনা মহামারির কারণে দুই বছর পর দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য মেলা এবার অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার বিকেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চট্টগ্রাম রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন।
    চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। একই সঙ্গে দেশের বড় বড় করপোরেট প্রতিষ্ঠান তাদের পণ্যের সম্প্রসারণে বিভিন্ন প্যাভিলিয়নে নিজেদের পণ্যের সমাহার দর্শকদের জন্য উন্মুক্ত রাখবে।

    সিসিসিআই সূত্র জানায়, এবারের মেলায় একটি আধুনিক বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। এতে বাতিঘরের সহায়তায় বঙ্গবন্ধুর আত্মজীবনী, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এবারের মেলার ব্যাপ্তি হবে প্রায় চার লাখ বর্গফুট। এতে ১৭টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৩টি প্রিমিয়ার স্টল, ৯৯টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১৪টি ফুড স্টল, দুটি আলাদা জোন নিয়ে ৩৭০টি স্টলে ৩১০-এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। দর্শনার্থীদের জন্য গতবারের মতো এবারও টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর