খুলনায় কোরআন তেলাওয়াতে শ্রেষ্ঠ পাইকগাছার সাকিবুল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

৩১ মে, ২০২২ ১০:০৪ পূর্বাহ্ন

খুলনায় কোরআন তেলাওয়াতে শ্রেষ্ঠ পাইকগাছার সাকিবুল

খুলনা জেলা পর্যায়ে কোরআন তেলোয়াত প্রতিযোগীতায় শ্রেষ্ঠ হয়েছে পাইকগাছার পাটকেলপোতা দাখিল মাদ্রাসার সাকিবুল ইসলাম ।

গত বৃহস্পতিবার বিকেল ৩ টায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন তাকে কোরআন তেলাওয়াতে শ্রেষ্ঠ নির্বাচিত করেন। এর পর তাকে জেলা ভিত্তিক খুলনার শ্রেষ্ঠ নির্বাচিত করা হয় বলে পাটকেলপোতা মাদ্রাসার সুপার বিষয়টি নিশ্চিত করেন।

সাকিবুল ইসলাম উপজেলার পাটকেলপোতা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। সে পাটকেল পোতা গ্রামের মোঃ শাহমত আলী মোড়ল ও মাতা মোছাঃ আকলিমা বেগমের ছেলে। বিজয়ী সাকিবুল তার সাফল্যে পিতা-মাতা ও মাদ্রাসার শিক্ষক মন্ডলীদের অবদানের কথা জানান। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

 

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩১ মে, ২০২২ ১০:০৪ পূর্বাহ্ন