কপিলমুনিতে কল্যাণী ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কপিলমুনি অঞ্চালের ৪২ জন কৃতি শিক্ষার্থীকে সোমবার বেলা ১১ টায় মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের সভাপতি শেখ আছাদুর রহমান পিয়ারুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, এ্যাডঃ বিপ্লব কান্তি মন্ডল, প্রধান শিক্ষক আঃ রহমান, গীতিকার-কবি জি এম এমদাদ, সিনিয়র শিক্ষক কার্ত্তিক সরকার, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, পলাশ কর্মকার ও আমিনুল ইসলাম বজলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আঃ সালাম।