শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষকের বাড়ি নির্মাণ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩১ মে, ২০২২ ০১:২৩ অপরাহ্ন

    প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষকের বাড়ি নির্মাণ

    প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দিনাজপুরের বিরামপুর উপজেলার শৈলাহার  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে স্কুল সভাপতির অভিযোগের ভিত্তিতে ওই নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা


    লিখিত অভিযোগে বলা হয়, শৈলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ নিজের দাবি করে প্রধান শিক্ষক মাহবুবার রহমান (বাবুল) সিসি ঢালাইয়ের মাধ্যমে বাড়ির কাজ শুরু করেছেন। বাড়িটি নির্মিত হলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের খেলার পরিবেশ নষ্ট হবে। এ ছাড়া তাদের বিদ্যালয়ে যাতায়াতের জন্যও কোনো রাস্তা থাকবে না। দ্রুত বাড়ির নির্মাণকাজ বন্ধ করে শিশুদের খেলার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয় অভিযোগে।

    জানা গেছে, উপজেলার দিওড় ইউনিয়নের শৈলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রথমদিকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের শর্ত অনুযায়ী প্রধান শিক্ষক মাহবুবার রহমান ১৯৯৩ সালের নভেম্বরে দলিল নম্বর-৫৩০৩ মোতাবেক ২৯ শতাংশ জমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দানপত্র দলিলে রেজিস্ট্রি করে দেন। এর দুই বছর পর ১৯৯৪ সালে একই দাগে আবারও ৩৩ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন তিনি।  

    পরে ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হলে ৬২ শতাংশ জমির মধ্যে ৩৩ শতাংশ বিদ্যালয়ের দেখিয়ে ২৯ শতাংশ নিজের বলে প্রধান শিক্ষক দখল করে নিয়ে ওই স্থানে বাড়ি  নির্মাণকাজ চালাতে থাকেন।  

    বিদ্যালয়ের আলমাস নামের এক শিক্ষার্থী জানায়, বড় স্যার যেখানে বাড়ি নির্মাণ করছেন এতে আমাদের খেলার মাঠ থাকবে না। তা ছাড়া বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এখানে বাড়ি নির্মাণ করলে আমাদের বেশ সমস্যা হবে।


    এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমরুল কায়েস জানান, বর্তমান প্রধান শিক্ষক মাহবুবার রহমান খেলার মাঠ দখল করে বাড়ি নির্মাণ করেছেন। এসংক্রান্ত একটি অভিযোগ বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর দাখিল করেছি। প্রধান শিক্ষক নির্বাহী  কর্মকর্তার শুনানিতে অংশগ্রহণ না করে জোরপূর্বক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে স্থাপনা নির্মাণ করছেন।
     
    ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবার রহমান বলেন, আমার বিষয়ে আনীত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি আমার নিজের জায়গায়ই বাড়ি নির্মাণ করতেছি।

    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা পারভীন বলেন, আমি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিদ্যালয়ের মাঠে বাড়ির নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিল্ডিং নির্মাণ চলছে এমন সংবাদের ভিত্তিতে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর