শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • চট্রগ্রাম বাণিজ্য মেলার উদ্বোধন

    দুই বছর পর বাংলাদেশ রপ্তানি হবে ৮০ বিলিয়ন মার্কিন ডলার: বাণিজ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১ জুন, ২০২২ ০৬:৪৪ পূর্বাহ্ন

    দুই বছর পর বাংলাদেশ রপ্তানি হবে ৮০ বিলিয়ন মার্কিন ডলার: বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, দুই বছর পর বাংলাদেশের রপ্তানি হবে ৮০ বিলিয়ন মার্কিন ডলার। এ বছর আমরা ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের রপ্তানি দিনদিন বাড়ছে। আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরী পোশাক। বিশেষ উদ্যোগ নেয়ার কারনে আমাদের আরও ৫ থেকে ৬টি পণ্য বছরে এক বিলিয়েনের বেশি রপ্তানি করবে। দেশের রপ্তানি বৃদ্ধি করনে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সরকার সবধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে।

    বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে একের পর এক শিল্প কলকারখানা গড়ে উঠছে। পণ্য উৎপাদন বাড়ছে। বাংলাদেশ ঘুড়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। জাতিসংঘ নির্ধারিত আগামী ২০৩০ সালের একবছর আগেই বাংলাদেশ সফল ভাবে এসডিজি অর্জন করবে এবং ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের  জন্য তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। এ দশে উন্নয়নে আমাদের সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।

    বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার (৩১ মে) চট্রগ্রামের পলোগ্রাউন্ডে চট্রগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত মাসব্যাপী “২৯তম চট্রগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২”এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন,  বাংলাদেশ এখন একটি শক্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবসায়ীদের ভুমিকা অনেক বেশি। বাংলাদেশ আজ পাকিস্থান থেকে সকল সূচকে এগিয়ে আছে, এমনটি ভারতের সাথে প্রায় ৭টি সূচকে এগিয়ে আছে। আমাদের সামনে উজ্জল সম্ভাবনা। এ সুযোগকে কাজে লাগাতে হবে। দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য চট্রগ্রাম খুবই গুরুত্বপূর্ণ স্থান। সকারও চট্রগ্রামকে অধিক গুরুত্ব দেয়। আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির জন্য ইতোসমধ্যে অনেক অবকাঠামো নির্মাণ করা হয়েছে, এখও কাজ চলছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। যোগাযোগ ব্যবস্তার উন্নতি করা হয়েছে। দেশে বিনিয়োগের সুযোগ ও পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখন ব্যবসায়ীদের দায়িত্ব বেড়েগেছে।

    উল্লেখ্য, ২৯তম চট্রগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ মাসব্যাপী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। শিক্ষার্থীদের জন্য বিনা টিকেটে মেলায় প্রবেশের সুযোগ থাকবে।

    অনুষ্ঠানে চট্রগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য এবং চট্রগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট এম এ লতিফ, চট্রগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভির, চট্রগ্রাম চেম্বারের পরিচালক এবং সিআইটিএফ কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন এবং চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভির।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১ জুন, ২০২২ ০৬:৪৪ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১ জুন, ২০২২ ০৬:৪৪ পূর্বাহ্ন