পত্নীতলায় চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান: জরিমানা

পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

১ জুন, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন

পত্নীতলায় চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান: জরিমানা

চালের বাজার স্থিতিশীল রাখতে নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় ৬ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩১ মে ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মো: রাশেদুল ইসলাম এ অভিযান পরিচালনাা করেন।

জানা যায়, লাইসেন্স বিহীন ভাবে চাল মজুদ রাখার অপরাধে নজিপুর পেীর এলাকার নতুরহাট বাজারে আয়েশা চাউল ঘর থেকে ১০ হাজার টাকা ও এস.পি এন্টার প্রাইজ থেকে ১০ হাজার টাকা, নজিপুর বাসস্ট্যান্ড এলাকার নূর ইসলাম খাদ্য ভান্ডার থেকে ৩ হাজার টাকা এবং গেীতম, আফজাল ও  জাহাঙ্গির এর দোকান থেকে ১২ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন,  নজিপুর খাদ্য গুদামের কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) সুজন চন্দ্র মন্ডল, পত্নীতলা খাদ্য গুদামের কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) মুক্তি রানী, পত্নীতলা থানার এস.আই রিমন দত্ত, নজিপুর বাসস্ট্যেন্ড বনিক কমিটির সভাপতি শহিদুল ইসলাম বেন্টু, নতুনহাট বনিক কমিটির সভাপতি ও পেীর কাউন্সিলর মো: মোস্তফা কিবরিয়া প্রমূখ।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১ জুন, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন