রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

জাগো কণ্ঠ ডেস্ক

২৬ নভেম্বর, ২০২১ ০৭:০৪ পূর্বাহ্ন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় ৬ দশমিক  ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ১৯ কিলোমিটার  উত্তর-পশ্চিমে।


ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। দেশের কোথাও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।




জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

২৬ নভেম্বর, ২০২১ ০৭:০৪ পূর্বাহ্ন