পাইকগাছা সরকারি কলেজ

আন্তঃশ্রেণি ক্রিকেট প্রতিযোগিতায় সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

১ জুন, ২০২২ ০৯:২৭ অপরাহ্ন

আন্তঃশ্রেণি ক্রিকেট প্রতিযোগিতায় সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন

পাইকগাছা সরকারি কলেজ আয়োজিত আন্তঃশ্রেণি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার সকালে কলেজ মাঠে আয়োজিত খেলায় সমাজকর্ম বিভাগ ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে। জবাবে দ্বাদশ শ্রেণি ক্রিকেট একাদশ ১৪.৩ ওভারে ১৪৫ রান করে অল আউট হয়ে যায়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী দ্বাদশ শ্রেণিকে ৩৬ রানে পরাজিত করে সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ শাহরিয়ার হক।

প্রভাষক মাসুদুর রহমান মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, আমান উল্লাহ আমান, প্রভাষক আব্দুর রউফ, স্বপন ঘোষ, মোমিন উদ্দীন, আব্দুর রাজ্জাক বুলি, আছাফুর রহমান শিমুল, তরুণ কান্তি মন্ডল, লিলিমা খাতুন, মাহবুবা নাজনীন ইরানী, রঞ্চিতা মল্লিক, সোমা রায়, উজ্জ্বল বিশ^াস, আবু সাঈদ, তারেক আহম্মেদ, পলাশ মন্ডল, মোঃ আব্দুল আজিজ।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর