শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রমনায় অতিরিক্ত ডিআইজির বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক

    ২ জুন, ২০২২ ০৭:২২ পূর্বাহ্ন

    রমনায় অতিরিক্ত ডিআইজির বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

    রাজধানীর রমনা এলাকায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য গৃহকর্মীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    পুলিশ জানায়, বুধবার বিকেল পাঁচটার দিকে অতিরিক্ত ডিআইজি আবু হাসান মুহাম্মাদ তারিকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য বাসায় যান। এ সময় বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় ওই পুলিশ সদস্য বিষয়টি পার্শ্ববর্তী রমনা থানায় জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে বাসার দরজা ভেঙে বারান্দা থেকে গৃহকর্মী মৌসুমি আক্তারের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওই সময় অতিরিক্ত ডিআইজির স্ত্রী–সন্তানদের কেউ বাসায় ছিলেন না।

    এ বিষয়ে রমনা থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়ানাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর