শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও অপপ্রচারের প্রতিবাদ

    পিরোজপুরে আওয়ামীলীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

    মো: নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি

    ৪ জুন, ২০২২ ১০:০৮ অপরাহ্ন

    পিরোজপুরে আওয়ামীলীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

    প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। শনিবার (৪ জুন) বিকেলে জেলা আওয়ামীলীগ ও জেলা যুবলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

    এসময় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এছাড়াও বক্তব্য রাখেন, জেলাযুবলীগের সহ সভাপতি শেখ ফিরোজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, সোহেল খান সুমন, যুগ্ম সাধারন সম্পাদক বাদশা হাওলাদার, রফিকুল ইসলাম সুমন, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মুজিব অভি, সাবেক সহ সভাপতি মেজবাহ উদ্দিন সাবু প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

    এরপরপই জেলা আওয়ামীলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাস চত্তরে সমাবেশে যোগ দেয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মজবুর রহমান খালেক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার (মন্টু), পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ ( রাজা)
    সাধারণ সম্পাদক সুমন সিকদার প্রমুখ।

    সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ তীব্রনিন্দা ও প্রতিবাদ জানায়। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের সমালোচনা করে এদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানানো হয় জেলা আওয়ামীলীগ ও যুবলীগের পক্ষ থেকে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর