নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত শিশু সাফিউলের চিকিৎসা জুটছে না

পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

৬ জুন, ২০২২ ০৭:৪৭ পূর্বাহ্ন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত শিশু সাফিউলের চিকিৎসা জুটছে না

অর্থের অভাবে চিকিৎসা মিলছে না নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত শিশু সাফিউলের। ভাঙা পা নিয়ে তীব্র যন্ত্রণায় ছটফট করে দিন কাটছে তার।


নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের ফরমানপুর এলাকার মাজেদুল ইসলামের তিন বছরের সন্তান সাফিউল ইসলাম। গত ২৬ মে  বিকেল তিনটার সময় ফরমানপুর বাজারে এসেছিল খাবার নিতে, খাবার নিয়ে রাস্তা পার হবার সময় মোটরসাইকেলের ধাক্কায় এবং মোটরসাইকেলের চাকার নিচে পড়ে যায় শিশু সাফিউল ইসলাম,  এসময় ডান পা ভেঙে যায় ও শরীরের বিভিন্ন জায়গাতে ক্ষত হয়।

প্রত্যক্ষদর্শী মোছাঃ শারমিন আক্তার ও মরজিনা খাতুন জানান, সাফিউল দোকান থেকে খাবার নিয়ে রাস্তা পার হয়ে ফুটবল মাঠে নেমেছে সেই সময় মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। আমরা গাড়ির নিচ থেকে সাফিউলকে বের করি।

এ বিষয়ে সাফিউল ইসলাম এর চাচা মোঃ বিদ্যুৎ হোসেন গত ৩১ তারিখ বাদি হয়ে মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আযম মাহমুদ জানান, তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৬ জুন, ২০২২ ০৭:৪৭ পূর্বাহ্ন