শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • চরফ্যাশনে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

    মনির আসলামী, চরফ্যাশন, ভোলা 

    ৬ জুন, ২০২২ ০৪:২২ অপরাহ্ন

    চরফ্যাশনে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

     নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনে দেশের স্বনামধন্য ও বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বর্ষপূর্তির কেক কাটা, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সোমবার সকাল ১০ টায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী চরফ্যাশন শহরের গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ শেষে ব্রজগোপাল টাউন হল চত্বরে এসে শেষ হয়। এরপর চরফ্যাশন প্রেসক্লাব হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    যায়যায়দিন চরফ্যাশন উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, নির্বাহী সদস্য কায়সার আহমেদ দুলাল, মনির উদ্দিন চাষি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন বসাক, যুবলীগ নেতা ইউছুফ হোসাইন ইমন। 

    এছাড়াও চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি এম আবু সিদ্দিক, কামাল হোসেন মিয়াজি, আবুল খায়ের নাজু, যুগ্মসাধারণ সম্পাদক নোমান সিকদার, জামাল মোল্লা, বার্তা সম্পাদক কামরুল সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, অশোক সাহা, সাংস্কৃতিক সম্পাদক সজিব শাহরিয়ার, সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মনির আসলামি, রেডিও মেঘনার স্টেশন ম্যানেজার মৌসুমি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক,  ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ বছরের পথচলা, প্রাপ্তি ও পাঠকের চাওয়া নিয়ে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান। তিনি বলেন, বাংলাদেশে অনেক আশার জায়গা আছে, আলো দেখানোর মানুষ আছে, তা যায়যায়দিন খুঁজে বের করেছে। যায়যায়দিন এখন কেবল একটি পত্রিকা নয়, একটি মননশীল ও আলোকিত চেতনাও বটে। যায়যায়দিন সংবাদের গভীরে যাওয়ার চেষ্টা করে। অনুসন্ধান করে। কিন্তু আমরা যায়যায়দিন এর কাছে আরও বেশি অনুসন্ধানী প্রতিবেদন চাই।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর