কোভিড পরবর্তী অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বাজেট: কাদের

নিজস্ব প্রতিবেদক

৯ জুন, ২০২২ ১০:২৪ অপরাহ্ন

কোভিড পরবর্তী অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বাজেট: কাদের

প্রস্তাবিত বাজেট কোভিড পরবর্তী অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বাজেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের বাইরে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এই বাজেটে নিশ্চয়তা আছে, সোশাল সেফটিনেট আগের চেয়েও সাত হাজার কোটি টাকা বেড়েছে। এই বাজেটে সবদিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়কে নজর দেওয়া হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট।’




রাজনীতি - এর আরো খবর