শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় সাংবাদিক মাহমুদ হোসেনকে সংবর্ধনা

    মো: নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি

    ১০ জুন, ২০২২ ০৭:৩৩ পূর্বাহ্ন

    বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় সাংবাদিক মাহমুদ হোসেনকে সংবর্ধনা

    পিরোজপুরে সাংবাদিক মাহমুদ হোসেন ‘গুনি ও প্রবীন সাংবাদিক হিসেবে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড -২০২১’ পাওয়ায় পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম শামিম। সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমেই পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বসুন্ধরা গ্রুপকে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মাহামুদ হোসেনকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

    সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন এর দীর্ঘ পঞ্চাশ বছরের সাংবাদিকতা জীবনের কর্মময় দিকগুলো তুলে ধরেন,

    এসময় উপস্থিত ছিলেন-সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, আলমগীর হোসেন, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, সাংবাদিক খালিদ আবু,ওয়াহিদ হাসান বাবু, ইমাম হোসেন মাসুদ, হাসান মামুন, জিয়াউল হক, শফিকুল আজম, হাবিবুর রহমান,তামিম সরদার প্রমুখ।

    এ সময় মাহমুদ হোসেন তার সাংবাদিকতার জীবনে স্বীকৃতি পাওয়ায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বসুন্ধরা গ্রুপের এই প্রয়াস সাংবাদিকদের আগামী দিনে কাজের ক্ষেত্রে আরও বলিষ্ট ভুমিকা রাখবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ জুন, ২০২২ ০৭:৩৩ পূর্বাহ্ন