শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর

    নিজস্ব প্রতিবেদক

    ১১ জুন, ২০২২ ১১:৫৮ অপরাহ্ন

    আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর

    আব্দুর রউফ তালুকদার চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গর্ভনর ফজলে কবিরের স্থলাভিসিক্ত হবেন। আগামী ৪ জুলাই ফজলে কবিরের মেয়াদ শেষ হবে।  অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শনিবার এই পদে তাঁর নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সদ্য নিয়োগ পাওয়া আব্দুর রউফ বর্তমানে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব পদে কর্মরত। নোটিফিকেশনে বলা হয়, সরকারি চাকরি থেকে অবসর গ্রহন এবং সকল ধরনের সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন করার শর্তে সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে। আব্দুর রউফের এই নিয়োগ আগামী ৪ জুলাই থেকে কার্যকর হবে।

    আব্দুর রউফ সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ি বাংলাদেশ ব্যাংক থেকে তাঁর বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। আব্দুর রউফ তালুকদার ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ১৯৮৫ সালের বিসিএস ক্যাডার। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

    তিনি ২০১৮ সালে অর্থ সচিব পদে যোগ দেন। এর আগে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগে তিনি দীর্ঘ ১৮ বছর দায়িত্ব পালন করেন।
    আব্দুর রউফ তালুকদার অর্থ বিভাগে তার দীর্ঘ ক্যারিয়ারের পাশাপাশি শিল্প সচিব, খাদ্য সচিব এবং তথ্য সচিব পদে দায়িত্ব পালন করেন। তিনি কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ফাস্ট সেক্রেটারি (বাণিজ্য) পদেও দায়িত্ব পালন করেন।

    অর্থ বিভাগে বাজেট সংস্কার, ম্যাক্রোইকোনমিক ম্যানেজমেন্ট এবং পিএফএম এ আইটি সংযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার বিশেষ অবদান রয়েছে।
    তিনি সরকারি কর্মচারিদের জন্য পেরোল অটোমেশন, পেনশনের জন্য ইএফটি এবং জাতীয় সঞ্চয় পত্র অটোমেশনে ভূমিকা রাখেন। তিনি ২০০৯ সালে পাবলিক মানি এবং বাজেট ম্যানেজমেন্ট আইনের খসড়া প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    আব্দুর রউফ ২০২১ সালে ন্যাশনাল ইনটেগরিটি অ্যাওর্য়াড লাভ করেন।জাতীয় পযার্য়ে টেকনিকেল ইনিস্টিটিউশন ক্যাটাগরিতে পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড অজর্নে অর্থ বিভাগে তিনি নেতৃত্ব দেন।

    তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভলোপমেন্ট ম্যানেজমেন্টে এমএসসি করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনিস্টিটিউ (আইবিএ) থেকে এমবিএ করেন। তিনি যুক্তরাষ্ট্রের বস্টনে হাভার্ড স্কুলে একাধিক প্রফেশনাল ট্রেনিং কোর্সে যোগ দেন।

    আব্দুল রউফ তালুকদার ১৯৬৪ সালে আগস্টে জন্ম গ্রহন করেন। তাঁর স্ত্রী সেলিনা রওশন পেশায় একজন শিক্ষক।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১১ জুন, ২০২২ ১১:৫৮ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১১ জুন, ২০২২ ১১:৫৮ অপরাহ্ন