পাইকগাছায় রেড ক্রিসেন্টের স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

১২ জুন, ২০২২ ০৬:৫৬ পূর্বাহ্ন

পাইকগাছায় রেড ক্রিসেন্টের স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

পাইকগাছার দেলুটি ইউনিয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ২দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। ইউনিয়নের ২,৩ ও ৬ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সমাজ ভিত্তিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হচ্ছে।


শনিবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ইউপি চেয়ারম্যান ও ইউডিএমসি সভাপতি রিপন কুমার মন্ডল এর উদ্বোধন করেন।


এসময় উপস্থিত ছিলেন সহকারী কর্মসূচী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন রানা,সিনিয়র টেকনিক্যাল অফিসার মোঃ মামুনুর রশীদ,ইউপি সদস্য রবীন্দ্র নাথ মন্ডল, চম্পক বিশ্বাস ও লক্ষী রানী সরকার। উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসুচীর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।   

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১২ জুন, ২০২২ ০৬:৫৬ পূর্বাহ্ন