শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ভান্ডারিয়ায় নেতৃস্থানীয় ব্যক্তিদের ওরিয়েন্টশন কর্মশালা

    পিরোজপুর প্রতিনিধি

    ১২ জুন, ২০২২ ০৯:১১ অপরাহ্ন

    ভান্ডারিয়ায় নেতৃস্থানীয় ব্যক্তিদের ওরিয়েন্টশন কর্মশালা

    পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার ভান্ডারিয়া উপজেলায় ৪০ জন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে আজ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

    জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন ভান্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার রুমানা আফরোজা, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আলী আজীম প্রমুখ।

    এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ধাওয়া ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা ও জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ গোলাম মোস্তফা শেখ।

    ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভান্ডারিয়া উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, ইমাম, পুরোহিত, শিক্ষক, খেলোয়াড় সাংবাদিক, সমাজসেবী, এনজিও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

    বক্তারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, নারীর ক্ষমতায়ন বাল্যবিবাহ, পানিতে ডুবে শিশুমৃত্যুরোধ, ডেঙ্গু, শিশুশিক্ষা প্রভৃতি বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং নারী ও শিশুর অধিকার, স্বাস্থ্যরক্ষার পক্ষে ব্যাপক গণসচেতনতাসৃষ্টির ওপর জোর দেওয়া হয়ে ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর