পাইকগাছায় বসতঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

১৩ জুন, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ন

পাইকগাছায় বসতঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

পাইকগাছায় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। ঘটনাটি উপজেলার গদাইপুর ইউনিয়ানের চরমলই গ্রামে। গদাইপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছে।
জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়ানের ৮ নং ওয়ার্ডের নুরুল ইসলাম গাজীর বসতঘর পুড়ে প্রয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। শুক্রবার সন্ধ্যায় বসতঘরের পাশ থেকে আগুন লাগে। নুরুল ইসলাম জানান আমি বিভিন্ন এলাকায় ভাজা বিক্রি করে থাকি। আমি বিকালে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাই। কিভাবে আগুন লেগেছে বাড়ির কেহ জানেনা।

এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করেও রক্ষা করতে পরেনি। গদাইপুর ইউনিয়ানের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম ঘটনাস্থল পরির্শন করে ক্ষতিগ্রস্থ নূরল ইসলাম গাজীকে ইউনিয়ন পরিষদের পক্ষথেকে ১০ হাজার টাকা দেন।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৩ জুন, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ন