শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এ পর্যন্ত সৌদি গেছেন ৭৫৭৩ জন

    মক্কায় প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জুন, ২০২২ ০১:৫০ অপরাহ্ন

    মক্কায় প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

    গত ৫ জুন থেকে হজ ফ্লাইট উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে জাহাঙ্গীর কবির (৫৯) নামে একজন হজযাত্রী পবিত্র মক্কায় মারা গেছেন। এটাই এবারের হজযাত্রীদের মধ্যে প্রথম মৃত্যু।

    সোমবার (১৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

    বুলেটিনে জানানো হয়, ১২ জুন সরকারি ব্যবস্থাপনার অষ্টম ফ্লাইট বিজি-৩০১৫-তে ৪০৯ জন হজযাত্রী জেদ্দার স্থানীয় সময় সকাল ৭টা ১১ মিনিটে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

    এ নিয়ে সর্বমোট ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি গেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩,২৬৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৪,৩০৫ জন হজে গেছেন।

    এ পর্যন্ত হজ ফ্লাইট সংখ্যা ১৯টি। এর মাঝে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের ৫টি এবং ফ্লাই নাসের ৩টি।

    চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর