শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী ব্রাজিল

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ জুন, ২০২২ ০৪:৪৫ অপরাহ্ন

    বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী ব্রাজিল

    বাংলাদেশে তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি বাড়াতে আগ্রহ প্রকাশ করছে ব্রাজিল। বুধবার বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক এর সাথে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাক্ষাৎকালে বাংলাদেশে ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্স  সাবিম নাদজা পপফে নেতৃত্বে প্রতিনিধিদল এ আগ্রহ প্রকাশ করে।  মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ এময় উপস্থিত ছিলেন।

    এ সময় মন্ত্রী বলেন, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বে দ্বিতীয়। ব্রাজিলে বিশ্বের সেরা মানের তুলা উৎপাদিত হয়, তাই ভবিষ্যতে তুলা আমদানির পরিমাণ আরো বৃদ্ধি করা হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দু’দেশের বস্ত্রখাত একসঙ্গে এগিয়ে যাবে এবং দুই দেশের ব্যবসা-বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তাও দূর করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, ব্রাজিল আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। তাই বাংলাদেশের বস্ত্র ও তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী তারা। তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উন্নতমানের  তুলা রপ্তানি করে ব্রাজিল। এ রপ্তানি তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ব্রাজিল ভবিষ্যতে আরো অধিক পরিমাণে তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য বাংলাদেশে রপ্তানি করতে ইচ্ছুক।

    সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৫ জুন, ২০২২ ০৪:৪৫ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৫ জুন, ২০২২ ০৪:৪৫ অপরাহ্ন