শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে তাড়াইলে লক্ষাধিক জনতার মিছিল

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    ১৫ জুন, ২০২২ ০৪:৫৩ অপরাহ্ন

    মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে তাড়াইলে লক্ষাধিক জনতার মিছিল

    মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল (বিজেপি) দুই নেতার (সাময়িক বহিস্কৃত) কটুক্তির প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে লক্ষাধিক তৌহিদী জনতার প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    তাড়াইল উপজেলার কওমী মাদরাসার আলেমদের উদ্যোগে ও আয়োজনে বুুুধবার (১৫ জুন) বেলা ১১ টায় উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন কওমী মাদরাসা ও গ্রাম থেকে সকল শ্রেণী-পেশার ধর্মপ্রাণ মুসলমানগণ প্রতিবাদের বিভিন্ন শ্লোগানের মাধ্যমে উপজেলা সদরের তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে এসে মিলিত হয়।

    তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্ম প্রাণ মুসলমানগণ বিভিন্ন স্লোগানের মাধ্যমে উপজেলা সদরের সবকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে সমাবেশে মিলিত হয়।

    মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল (বিজেপি) দুই নেতার কটুক্তির লক্ষাধিক তৌহিদী জনতার প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা ফয়েজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামিয়াতুস সুন্নাহ সেকান্দর নগর এর পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা ফখর উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মাওলানা আবু সায়েম, মাওলানা জুবায়ের,  মাওলানা মফিজুল হক, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা লুৎফুর রহমান, দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সারোয়ার আলম ও ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন প্রমূখ।     

    প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, ভারতের ক্ষমতাসীন দল (বিজেপি) দুই নেতাকে  সাময়িক বহিস্কার করে পার পাওয়া যাবে না। এই দুই কুলাঙ্গারকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। কারণ মুসলমানদের কলিজার টুকরো মহানবী হজরত মুহাম্মাদ (সা.)।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর