শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরের ২ ইউপিতে বিপুল ভোটে হেরেছেন নৌকার প্রার্থীরা

    মো: নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি

    ১৫ জুন, ২০২২ ০৯:৫৮ অপরাহ্ন

    পিরোজপুরের ২ ইউপিতে বিপুল ভোটে হেরেছেন নৌকার প্রার্থীরা

    পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ ইউপিতে হেরেছে নৌকার প্রার্থীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

    এ ধাপে পিরোজপুর জেলায় মোট ২ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন দুইটি হলো নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ও দেউলবাড়ি-দোবড়া।

    কলারদোয়ানিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের মোঃ কবির হোসেনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোঃ হাসানাত ডালিম।স্থানীয় সূত্রে জানা যায়, ডালিম বিএনপির রাজনীতির সাথে জড়িত ।

    অপরদিকে, দেউলবাড়ি-দোবড়া ইউনিয়নে চশমা প্রতীকের এফ এম রফিকুল আলম বাবুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এ ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী মাস্টার মো. ওয়ালিউল্লাহ রয়েছেন ৩য় স্থানে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর